| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে অস্ত্র-গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৫:২১:৪৯:অপরাহ্ন  |  76315 বার পঠিত
রাজধানীতে অস্ত্র-গুলিসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর পল্লবী থানার এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) অভিযান চালিয়ে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুও আটক হয়েছেন।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের অভিযান পল্লবী থানার গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হয়েছেন ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) এবং গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।

গ্রেপ্তাররা পল্লবী থানার লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দিয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

একই অভিযানে তাদের সঙ্গে মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুও (৩৮) ইয়াবাসহ আটক হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএনএন/রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪