| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনইআইআর প্রতিবাদে সারাদেশে মোবাইল দোকান বন্ধের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৬:২৭:৫১:অপরাহ্ন  |  91012 বার পঠিত
এনইআইআর প্রতিবাদে সারাদেশে মোবাইল দোকান বন্ধের ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা–সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

এ কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা শুক্রবার (২ জানুয়ারি)  বলেন, মোবাইল আমদানিতে করহার কমানো, এনওসি প্রক্রিয়া সহজীকরণ, আটক ব্যবসায়ীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারসহ একাধিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শামীম মোল্লা জানান, মোবাইল আমদানিতে বিটিআরসি নির্ধারিত বিভিন্ন ধরনের এনওসি (মাদার কোম্পানি, লোকাল ও ইন্ডাস্ট্রিয়াল) সহজীকরণ এবং মোট করহার সর্বোচ্চ ১০ শতাংশে নামিয়ে আনার দাবি রয়েছে। ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নেরও দাবি তারা জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, এনইআইআর চালু হওয়ায় অনেক গ্রাহকের ফোন বন্ধ হয়ে গেছে। পরে ব্যবসায়ীরা বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনার চেষ্টা করেন, কিন্তু বৈঠক না হওয়ায় সেখান থেকে বের হয়ে যান। এ সময় একটি দলে ভাঙচুর শুরু হয়। নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা পরিস্থিতি শান্ত করার পর এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪৬ জনকে আটক করা হয়েছে এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে এবং আটক ব্যক্তিদের মুক্তি না দেওয়া হবে, ততদিন মোবাইল ব্যবসা–সংক্রান্ত সব দোকান বন্ধ থাকবে। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে লাগাম টানতে ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেইজে যুক্ত হচ্ছে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪