| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি করল এনবিআর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:৩০:০২:অপরাহ্ন  |  ১০৩২৭১৪ বার পঠিত
শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি করল এনবিআর
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনগুলোতে শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫’ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। এতে বলা হয়, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করতে এনবিআরের চলমান উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর জন্য এতদিন কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। আগে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ী শিপিং এজেন্ট লাইসেন্স দেওয়া হতো। এই খাতের কার্যক্রম আরও সহজ, যুগোপযোগী ও কার্যকর করতে স্বতন্ত্র শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় ৩০ ডিসেম্বর ২০২৫।

বিধিমালার উল্লেখযোগ্য সুবিধাসমূহ

নতুন বিধিমালা অনুযায়ী, কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর এনবিআরের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। এতে লাইসেন্সিং প্রক্রিয়া আগের তুলনায় কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে।

এছাড়া, লাইসেন্স পেতে আবেদনকারীকে আর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যু করা হবে।

পূর্বের বিধিমালায় একটি কাস্টমস স্টেশন থেকে ইস্যুকৃত লাইসেন্স শুধুমাত্র সংশ্লিষ্ট বন্দরেই কার্যকর ছিল। ফলে অন্য বন্দরে শিপিং এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করা যেত না।

তবে নতুন বিধিমালায় ইস্যুকৃত লাইসেন্সের মাধ্যমে সারা দেশের যেকোনো সমুদ্র বা নৌবন্দরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে, যা শিপিং খাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪