| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ২১:০৬:০৯:অপরাহ্ন  |  98917 বার পঠিত
হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত সিরিয়াস: নৌ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান বিন হাদির নামে উদ্বোধন করা হয়েছে লঞ্চ টার্মিনাল।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলার নলছিটি উপজেলার স্থানীয় ঐতিহ্যবাহী এ লঞ্চঘাটটিকে নতুন এ নামকরণ করে তা আনুষ্ঠানিক উদ্বোধন করে নৌ-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও শহীদ হাদির বোন ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন।

হাদির নামে ঘাটটি উদ্বোধন করে নৌ-উপদেষ্টা শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আগামীতে যাতে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারে আবির্ভাব না ঘটে, যারা সরকারে আসবে তারা যেন শিক্ষাগ্রহণ করে, জনগণের জন্য কাজ করে এবং সততার সঙ্গে কাজ করবে-এটাই আন্তর্বর্তীকালীন সরকারের আশা। নতুবা শহীদ হাদিসহ জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের মাফ করবে না।’

হাদি হত্যার ব্যাপারে উপদেষ্টা শাখাওয়াত বলেন, ‘হাদি হত্যার ঘটনায় সরকার অত্যন্ত সিরিয়াস। শুধু হত্যাকারীই নয়, দেশে-বিদেশে এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরও খুঁজে বের করা হবে। খুব শিগগিরই জনসমুখে তা জানানো হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪