| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ওয়ার্ডে অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়নে ডিএসসিসি উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০১:৪২:২০:পূর্বাহ্ন  |  ১০০৮৩৫৩ বার পঠিত
নতুন ওয়ার্ডে অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়নে ডিএসসিসি উদ্যোগ

স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ওয়ার্ডে অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ করবে। এ জন্য সংস্থাটি নতুন একটি কমিটি গঠন করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ একটি দপ্তর আদেশ জারি করে কমিটি অনুমোদন করেছেন।

সচিব মোহাম্মদ নাছিম আহমেদ জানিয়েছেন, ডিএসসিসির আওতাধীন নবজাত ৮টি ইউনিয়নের মধ্যে নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকায় অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। গঠিত কমিটি কাজের পরিমাপ যাচাই করবে, সংশ্লিষ্ট প্রফেশনালদের দায়িত্ব নির্ধারণ করবে এবং যাবতীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসসিসির অঞ্চল-১০-এর নির্বাহী প্রকৌশলীকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪