| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫১০ উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০২:৩৮:২৯:পূর্বাহ্ন  |  ১০২৪৪৭৩ বার পঠিত
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫১০ উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র

স্টাফ রিপোর্টার: অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অপারেশনের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।

পুলিশি এই অভিযান দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি শক্তিশালীকরণ এবং অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে পরিচালিত হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪