| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস আবহাওয়া অফিসের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৪:১৮:০৫:পূর্বাহ্ন  |  ১০৩৮৭৩৪ বার পঠিত
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার পূর্বাভাস আবহাওয়া অফিসের

রিপোর্টার্স২৪ডেস্ক: দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একাধিকটি তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক মাত্রার কাছাকাছি থাকতে পারে। তবে এ সময় দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি এবং ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। পাশাপাশি এক থেকে দুটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র মাত্রার হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি থেকে নেমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।

এ ছাড়া এই মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বেড়ে যেতে পারে। এ অবস্থায় সড়ক, নৌ ও আকাশপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪