| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে কিশোর গ্যাং দমনে সেনা অভিযান, গ্রেপ্তার ৭

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৪:৩২:২২:পূর্বাহ্ন  |  65883 বার পঠিত
মোহাম্মদপুরে কিশোর গ্যাং দমনে সেনা অভিযান, গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যে জানা যায়, রায়েরবাজার এলাকায় একটি অপরাধী চক্র ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এ তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রথম পর্যায়ে ইকবাল হোসেন ও মিঠুন মির্দা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের সহযোগীদের নাম ও অবস্থানের তথ্য দিলে পরবর্তী অভিযানে মোহাম্মদপুরের লাউতলা এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রাব্বি ও মো. শাকিল। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাতজনকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪