| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে ডিএনসিসির অবৈধ বিলবোর্ড অপসারণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৪:৫০:৩৪:পূর্বাহ্ন  |  ১০৩২৮৩৫ বার পঠিত
মধ্যরাতে ডিএনসিসির অবৈধ বিলবোর্ড অপসারণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযান শুক্রবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে শুরু হয় এবং নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে স্থাপিত বিলবোর্ড ও পোস্টার অপসারণের জন্য পূর্বে গণবিজ্ঞপ্তি দেওয়া হলেও তা মানা হয়নি। এ কারণে অবৈধ বিলবোর্ড সরানো হচ্ছে। আশপাশের অন্যান্য এলাকায়ও ঝুঁকিপূর্ণ ও অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে অপসারণ করা হবে।

অবৈধভাবে বসা দোকান উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, অবৈধ স্থাপনার পেছনে যারা জড়িত তাদের খুঁজে পাওয়া কঠিন, তাই অভিযান বাধ্যতামূলক। অবৈধ দোকান উচ্ছেদ অভিযান সাধারণত দিনের বেলায় পরিচালিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪