| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, প্রধান উপদেষ্টার বাণী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৭:৫৪:৫৬:পূর্বাহ্ন  |  ১০১৯৫৪৭ বার পঠিত
ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, প্রধান উপদেষ্টার বাণী

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬) উপলক্ষে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ প্রথমে ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর কারণে মেলার সূচি পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

৩ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এ মেলায় দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। প্রধান উপদেষ্টা বলেন, মেলাটি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরার একটি অনন্য উদ্যোগ।

তিনি আরও বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের প্রচার, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় পণ্যের গুণগত মান ও বৈশ্বিক প্রবণতা বোঝার সুযোগ তৈরি হচ্ছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, মেলায় অংশগ্রহণকারী সবাই সক্রিয়ভাবে কাজ করে এটিকে সুন্দর, উৎসবমুখর এবং ক্রেতা বান্ধব পরিবেশে সম্পন্ন করবে। তিনি ডিআইটিএফ-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪