| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকার বাতাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৯:৩৪:৪৯:পূর্বাহ্ন  |  73042 বার পঠিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকার বাতাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকা। সকাল থেকেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে নগরজুড়ে। তবে এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যেও ঢাকার বাতাসের মান আজ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শনিবার সকাল ৯টা ১৩ মিনিটে প্রকাশিত বায়ুর গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

একিউআই সূচকের সর্বশেষ তথ্যে দেখা যায়, বিশ্বের ১২৭টি দেশের শহরের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৯৬। তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে বায়ুর মান সূচক ২৮০ স্কোরে পৌঁছেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার একিউআই স্কোর ২৫৫। একই দেশের দিল্লি শহর ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এসব শহরের বাতাসকেই আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া চীনের হ্যাংজু শহর ১৬৭ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় পঞ্চম অবস্থানে উঠে এসেছে। এই স্কোর অনুযায়ী শহরটির বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুর মান নির্ধারণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে সাধারণভাবে অস্বাস্থ্যকর বলা হয়। স্কোর যদি ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকে, তাহলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর একিউআই ৩০১ ছাড়িয়ে গেলে পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।

বিশেষজ্ঞদের মতে, এমন বায়ুদূষণ শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪