রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য আগামীকাল রোববার (৪ জানুয়ারি) প্রকাশ করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর জানুয়ারি ২০২৬ মাসের সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এই মূল্য সমন্বয় রবিবার বিকেল ৩টায় কমিশন ঘোষণা করবে।
গত ২ ডিসেম্বর এলপিজির সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। এবারও একই সঙ্গে অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।
বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাস ও কাঁচামালের পরিবর্তনের কারণে এবার দাম সমন্বয়ে কিছুটা পরিবর্তন আসতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম