| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ২১:২৩:৫৯:অপরাহ্ন  |  ১০১৩৬৪৩ বার পঠিত
ঘন কুয়াশায় ব্যাহত হতে পারে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ

স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশা রোববার দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে ব্যাহত হতে পারে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। শনিবার (৩ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, রোববার দুপুর পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মুদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী তিনদিনও প্রায় একই রকম থাকতে পারে আবহাওয়া।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪