| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৫:৩৮:৫৩:অপরাহ্ন  |  54813 বার পঠিত
যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার:  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘোষণা করেছে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার আশপাশের এলাকা এবং সচিবালয় ও সংলগ্ন এলাকাতে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে রয়েছে:

সভা-সমাবেশ

গণজমায়েত

মিছিল

মানববন্ধন

অবস্থান ধর্মঘট

শোভাযাত্রা ইত্যাদি।

নিষেধাজ্ঞা কার্যকর হবে সচিবালয় সংলগ্ন এলাকা, যমুনা সরকারি বাসভবন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেমন:

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং

কাকরাইল মসজিদ ক্রসিং

অফিসার্স ক্লাব ক্রসিং

মিন্টো রোড ক্রসিং

ডিএমপি জানিয়েছে, জনগণকে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪