| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জানুয়ারিতে এলপি গ্যাসের দাম বেড়েছে ৫৩ টাকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১০:৩৩:১৯:পূর্বাহ্ন  |  ২৬২০৭৭৭ বার পঠিত
জানুয়ারিতে এলপি গ্যাসের দাম বেড়েছে ৫৩ টাকা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বেরক) জানায়, জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,২৫৩ টাকা থেকে বেড়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রবিবার (৪ জানুয়ারি) ঘোষণার পর সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও বেড়েছে। আগের ৫৭.৩২ টাকা থেকে ২.৪৮ টাকা বৃদ্ধি পেয়ে ৫৯.৮০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ডিসেম্বর মাসে এলপি গ্যাসের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১,২৫৩ টাকা এবং অটোগ্যাসের দাম ১.৭৪ টাকা বৃদ্ধি পেয়ে ৫৭.৩২ টাকা নির্ধারিত হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪