| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসহাক দার ও তৌহিদ হোসেনের ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:১৬:১৩:অপরাহ্ন  |  54547 বার পঠিত
ইসহাক দার ও তৌহিদ হোসেনের ফোনালাপ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রবিবার (৪ জানুয়ারি) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলাপে দুই নেতা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেছেন। পাশাপাশি তারা এই গতিশীল পরিস্থিতিতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়েও সম্মত হয়েছেন।

এই ফোনালাপের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার ইঙ্গিত পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪