| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের আগে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে: ইসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৫:২১:৫৪:অপরাহ্ন  |  ১৫১১০৭১ বার পঠিত
নির্বাচনের আগে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে: ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

কক্সবাজার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

রবিবার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি বলেন, যৌথবাহিনীর অভিযান তিনটি মূল লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হবে 

অবৈধ অস্ত্র উদ্ধার: নির্বাচন সামনে রেখে মজুত বা সরবরাহ হওয়া অস্ত্র উদ্ধার করা এবং যা উদ্ধার সম্ভব হবে না, তা কোনো অপরাধে ব্যবহার না হওয়ার নিশ্চয়তা।

চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার: নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, ভয়ভীতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা দমন।

নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন: বড় ধরনের অনিয়ম যৌথবাহিনী দেখবে, ছোটখাটো বিষয় রুটিন কমিটি দেখবে।

ইসি সানাউল্লাহ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ক্যাম্প সিল এবং সীমান্ত-সাগরপথে নজরদারি জোরদার করতে হবে, যাতে দুষ্কৃতিকারীরা এই এলাকা ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

নির্বাচন কমিশনার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪