| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা–ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ২২:৩৭:০৫:অপরাহ্ন  |  62065 বার পঠিত
ঢাকা–ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং এয়ারক্রাফটের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের (লং টাইম মেনটেন্যান্স) কারণে ঢাকা–ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট বন্ধ থাকবে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও কার্যকর পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ অন্যান্য বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এজন্য যাত্রীদের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বোসরা ইসলাম জানান, সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে। ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু হলে তা যথাসময়ে অবহিত করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪