| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫ ভোটকেন্দ্রে,বিদ্যুৎ বিভাগে ইসির চিঠি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ২৩:২১:৩২:অপরাহ্ন  |  ৯৯৩৮৯৬ বার পঠিত
বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫ ভোটকেন্দ্রে,বিদ্যুৎ বিভাগে ইসির চিঠি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এসব কেন্দ্রের মধ্যে এখনো ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।

নির্বাচনকে সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (৪ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত এসব ভোটকেন্দ্রে এখনো স্থায়ী বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ভোটগ্রহণের দিন ইভিএম, আলো, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রযুক্তিগত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সংযোগ অত্যন্ত জরুরি বলে মনে করছে কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত ভোটকক্ষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ইসি জানিয়েছে, অবকাঠামোগত প্রস্তুতির অংশ হিসেবেই ভোটকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে, তবে স্থায়ী বিদ্যুৎ সংযোগই কমিশনের প্রধান অগ্রাধিকার।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, বিদ্যুৎ বিভাগ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ভোটগ্রহণের আগেই সব কেন্দ্র বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪