| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:৪২:২৬:অপরাহ্ন  |  74117 বার পঠিত
এই সরকারের সময়ে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের ‘আপনার সরকারের আমলে কি তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে’ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, পারব না।

তিনি বলেন, তৃতীয় টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানি ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠক করেছি। আমরা দর-কষাকষি করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি।

উপদেষ্টা আরও বলেন, টার্মিনাল চালুর জন্য যে পদ্ধতিগত প্রয়োজনগুলো রয়েছে এবং পরবর্তী কর্মকাণ্ডের জন্য যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার, সেগুলো সচল করার কাজে আমরা বর্তমানে নিয়োজিত আছি। পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪