| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুরভী দ্রুত প্রতিকার পাবে: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২০:০০:৫১:অপরাহ্ন  |  57846 বার পঠিত
সুরভী দ্রুত প্রতিকার পাবে: আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার: ধানমণ্ডি ৩২-এ ভাংচুর চালিয়ে আলোচনায় আসা জুলাই আন্দোলনকারী তাহরিমা জান্নাত সুরভী দ্রুত প্রতিকার পাবে বলে জানিয়েছেন আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে দুই দিনের রিমান্ডের পর আইন উপদেষ্টা এ কথা জানান।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী জুলাইযোদ্ধা সুরভীকে কালিয়াকৈর থানার একটি মামলায় দুই দিনের রিমান্ডে পাঠান। তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মো. সেলিমের মেয়ে।

এদিন বিকেলে আইন উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।

মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, এক সাংবাদিকের দায়ের করা মামলায় তাহরিমা জান্নাত সুরভীকে কয়েক দিন আগে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক সাংবাদিক মামলা দায়ের করেন। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে।

তাহরিমার বাবা মো. সেলিম বলেন, জুলাই আন্দোলনে সরকার পতনের সময় আমার মেয়ে অংশগ্রহণ করে। আমার মেয়ের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪