| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উ. কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২৩:৪২:৪২:অপরাহ্ন  |  72180 বার পঠিত
উ. কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তর কোরিয়া অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন নিজে এই পরীক্ষার তদারকি করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, সাম্প্রতিক ভূরাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই পরীক্ষা ‘বিশেষ তাৎপর্যপূর্ণ’। এতে ইঙ্গিত দেওয়া হয়, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার মতো আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ এ পরীক্ষার গুরুত্ব বাড়িয়েছে।

এর আগে রোববার দক্ষিণ কোরিয়া ও জাপান জানায়, তারা পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

কেসিএনএ কিম জং উনের উদ্ধৃতি দিয়ে জানায়, এই পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু বাহিনী বাস্তব যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, তা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, পরমাণু বাহিনীকে কার্যকর যুদ্ধক্ষমতায় উন্নীত করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

কিম আরও দাবি করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশটির পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ধীরে ধীরে আরও উন্নত পর্যায়ে নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪