| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা বাণিজ্যকে প্রভাবিত করবে না: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৩:৪৯:০৫:অপরাহ্ন  |  100571 বার পঠিত
ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা বাণিজ্যকে প্রভাবিত করবে না: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি বা বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ক্রিকেটার মোস্তাফিজ সংক্রান্ত যে ঘটনা ঘটেছে, তা অবশ্যই দুঃখজনক। তবে এই সমস্যা আমাদের শুরু করা হয়নি। তবু এ ধরনের রাজনৈতিক বিষয় দেশের অর্থনীতি বা বাণিজ্যে প্রভাব ফেলবে না।

ড. সালেহউদ্দিন আরও যোগ করেন, দুই দেশের সরকারকে বসে সমস্যার সমাধান করতে হবে। বর্তমান উত্তেজনা দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে না।

তিনি বিশ্বাস প্রকাশ করেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে এবং বাণিজ্যিক লেনদেন স্বাভাবিকভাবে চলবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪