| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৪:২৫:০২:অপরাহ্ন  |  44621 বার পঠিত
কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, কিছু খুচরা ও পাইকারি ব্যবসায়ী কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সামান্য বৃদ্ধি করেছে। এ খবরকে আগে থেকেই কাজে লাগিয়ে কিছু ব্যবসায়ী দামের ঊর্ধ্বগতি ঘটিয়েছে। ফলে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেছে।

ফাওজুল কবির খান আরও বলেন, এলপিজির বাজারে যে অস্বাভাবিক দাম বৃদ্ধি দেখা দিয়েছে, তার কোনো বাস্তব কারণ নেই। এটি সম্পূর্ণ কারসাজির ফল।

তিনি জানান, এই পরিস্থিতি মোকাবিলায় কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে এলপিজির দাম তদারকির ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা জানান, কারসাজিতে যারা জড়িত তারা মূলত খুচরা ও পাইকারি ব্যবসায়ী। সরকারের পদক্ষেপের মাধ্যমে শিগগিরই বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪