| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৫:৩০:৫৬:অপরাহ্ন  |  53416 বার পঠিত
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের আগে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হয়, এজন্য দ্রুত উদ্ধার অভিযান চালানো আবশ্যক।

তিনি আরও জানান, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের ইউনিট থেকে ৫ হাজার ৭৫৩টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ অস্ত্র এবং ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি। উদ্ধারের চেষ্টা চলছে, বলেন ইসি সানাউল্লাহ।

রেহিঙ্গাদের ক্যাম্প এবং সীমান্ত এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, ক্যাম্পগুলো সিল করতে হবে, স্থলসীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এসব অস্ত্র ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

তিনি সতর্ক করে বলেন, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হলে তার পরিণতি পুরো দেশকে ভোগ করতে হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪