| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম বাধ্যতামূলক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ২১:৫৩:০৮:অপরাহ্ন  |  ১০২০২৫১ বার পঠিত
সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম বাধ্যতামূলক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার:  কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকিং সেবা নিতে আসা নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংকে পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব ওয়াশরুম না থাকায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকিং সেবা নিতে আসা নারীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এতে কর্মপরিবেশের পাশাপাশি সেবার মানও ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতি নিরসনে ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখাসহ সব পর্যায়ে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, যেসব ব্যাংকে বিদ্যমান ওয়াশরুম সংস্কারের প্রয়োজন রয়েছে অথবা পর্যাপ্ত স্যানিটারি সামগ্রীর ঘাটতি রয়েছে, সেসব ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে ব্যাংকিং খাতে কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং নারীবান্ধব সেবা ব্যবস্থাকে কার্যকরভাবে জোরদার করা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪