| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর কত দিন থাকবে হাড়-কাঁপানো শীত?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ২২:৫৪:১৯:অপরাহ্ন  |  75471 বার পঠিত
আর কত দিন থাকবে হাড়-কাঁপানো শীত?
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে টানা কয়েক দিন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার কারণে শীত অনুভূত হয়েছে তীব্র। চলতি শীত মৌসুমে মঙ্গলবার রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহও অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার সূর্যের দেখা মিলতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে শীতের তীব্রতা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা এখনও কম থাকায় রাতের শীত অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে।রাজশাহী: সর্বনিম্ন ৭ ডিগ্রি, চুয়াডাঙ্গা: ৭.৫ ডিগ্রি,পাবনার ঈশ্বরদী: ৮.৫ ডিগ্রি,পঞ্চগড়ের তেঁতুলিয়া: ৮.৬ ডিগ্রি

শাহীনুল ইসলাম, আবহাওয়াবিদ, বলেন, ঢাকাসহ দেশের অনেক এলাকায় কুয়াশা অনেকটাই কেটে গেছে। দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে রাতের তাপমাত্রা এখনও কম থাকায় শীতের অনুভূতি বাড়তে পারে। শুক্রবার থেকে দেশের তাপমাত্রা আবারও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪