| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের বর্বরোচিত ঘটনা ইতিহাসে বিরল: ড. মুহাম্মদ ইউনূস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ২০:১০:১৩:অপরাহ্ন  |  ৯৯৮৩৮৮ বার পঠিত
আওয়ামী লীগের বর্বরোচিত ঘটনা ইতিহাসে বিরল: ড. মুহাম্মদ ইউনূস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। বুধবার (৭ জানুয়ারি) এই সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়।

ড. ইউনূস বলেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আওয়ামী লীগ সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রমে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করেছে। গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৯টি পরিবার ডিএনএ নমুনা প্রদান করেছে, যাদের মধ্যে আটজন শহীদ শনাক্ত করা সম্ভব হয়েছে। সব শনাক্ত শহীদ বুলেটবিদ্ধ অবস্থায় নিহত হয়েছেন। শনাক্ত শহীদদের মধ্যে রয়েছেন: সোহেল রানা (৩৮), রফিকুল ইসলাম (৫২), আসাদুল্লাহ (৩২), মাহিন মিয়া (৩২), ফয়সাল সরকার (২৬), পারভেজ বেপারী (২৩), কাবিল হোসেন (৫৮), ও রফিকুল ইসলাম (২৯)।

ড. ইউনূস বলেন, সত্য উদঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন। তিনি আরও বলেন, ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে সত্য চিরদিন চাপা রাখা যায় না। নিহতদের নাম ও পরিচয় ফিরে আসবে এবং তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে।

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, রায়েরবাজারে এক গাছের নিচে শহীদ একজনের মরদেহ পাওয়া গেছে, যা তার মা নিয়মিত খুঁজছিলেন। কার্যক্রমের সময় ঘটনাস্থলেই ল্যাব তৈরি করে নমুনা পরীক্ষা করা হয়েছে, যা পুলিশের সক্ষমতা বৃদ্ধি করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান, সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিনিধি মো. জাহিদ হোসেন।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪