| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ০০:৪২:৫৫:পূর্বাহ্ন  |  ৪০৬৮৫৫ বার পঠিত
বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

স্টাফ রিপোর্টার: দাবি আদায় না হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য জারি করা এক নোটিশে সমিতি জানায়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করেছে পরিবেশকদের সঙ্গে আলোচনা ছাড়াই। পাশাপাশি প্রশাসনের অভিযানে হয়রানি ও জরিমানার অভিযোগও তোলেন তারা।

সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় বিইআরসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে দাবি মেনে নেওয়া হলে বিক্রি শুরু হবে, অন্যথায় বিক্রি বন্ধই থাকবে।

ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে—এলপিজির মূল্য পুনর্বিবেচনা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং প্রশাসনিক অভিযান বন্ধ করা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪