স্টাফ রিপোর্টার: বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।
তিনি জানান, ২০২৫ সালে জারি হওয়া এমপিও নীতিমালা অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই এমপিও সুবিধা পাবে।
শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ প্রতিষ্ঠানগুলোর জন্য এ সিদ্ধান্তকে বড় স্বস্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।