| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১২:২১:২৮:অপরাহ্ন  |  ১০০৬০০৪ বার পঠিত
তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউস্থ স্টার কাবাবের পাশে গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির। হত্যার ঘটনায় তার পরিবার তেজগাঁও থানায় মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নাম না জানা কয়েকজনের কথা উল্লেখ করা হয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি।

নিহত মুছাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সম্পন্ন হওয়ার কথা।

ঘটনা ঘটেছে বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারের স্টার কাবাবের গলিতে। ওই সময়ই দুর্বৃত্তরা গুলি চালায়। এ ঘটনায় কারওয়ানবাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মাসুদ বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মুছাব্বিরের পরিবার এবং স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪