| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে ৫টি ফোন নম্বরে ভোটের অভিযোগ নেবে ইসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৫:১৬:০৭:অপরাহ্ন  |  35687 বার পঠিত
যে ৫টি ফোন নম্বরে ভোটের অভিযোগ নেবে ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটসংক্রান্ত অভিযোগ গ্রহণে ফোন সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে একটি আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। এই সেলের মাধ্যমে ভোটসংক্রান্ত অনিয়ম, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও অপপ্রচার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হবে।

সমন্বয় সেলের যোগাযোগ নম্বরগুলো হলো:০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

ইসি জানিয়েছে, দেশের যেকোনো নাগরিক এসব নম্বরে ফোন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম কিংবা অপপ্রচারসংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।

আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা সমন্বয় সেলটি চালু থাকবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪