| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক আইডি দিয়ে প্রতারণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৭:৪৭:৪৩:অপরাহ্ন  |  66190 বার পঠিত
বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক আইডি দিয়ে প্রতারণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: বিশ্বব্যাংক জানিয়েছে, তাদের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশে ফেসবুকে ভুয়া পেজ এবং আইডি খুলে অর্থ আদায়ের চেষ্টা হচ্ছে। সংস্থাটি স্পষ্টভাবে সতর্ক করেছে, তারা সরাসরি কোনো ব্যক্তিকে ঋণ দেয় না এবং ব্যক্তিগত আর্থিক তথ্যও সংগ্রহ করে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারকরা বিশ্বব্যাংকের নাম, লোগো এবং মোবাইল ব্যাংকিং সেবার অপব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনও প্রকল্প বা কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।

বিশ্বব্যাংক আরও জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার মুখোমুখি হন বা সন্দেহজনক কোনও যোগাযোগ পান, তবে অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সংস্থাটি পুনরায় উল্লেখ করেছে, বিশ্বব্যাংক রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের সঙ্গে কাজ করে এবং ব্যক্তি পর্যায়ে কোনও ঋণ কার্যক্রম পরিচালনা করে না। তাই বিশ্বব্যাংকের নামে ব্যক্তিগত ঋণ, ফি প্রদান অথবা আর্থিক তথ্য চাওয়ার যেকোনও দাবি প্রতারণা হিসেবে বিবেচিত হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪