| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৭:৫৭:৫৪:অপরাহ্ন  |  ১০১৪২৬১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপ দুঃখজনক হলেও এটি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের বিষয় নয়, বরং অনেক দেশের নাগরিকদের ওপর এই পদক্ষেপ প্রযোজ্য। তিনি বলেন, যারা ওখানে সোশ্যাল সিস্টেম থেকে সুবিধা নেয়, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। তাই যদি কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তার মধ্যে বাংলাদেশ থাকাটা অস্বাভাবিক নয়, যদিও দুঃখজনক।

উপদেষ্টা আরও জানিয়েছেন, এই পদ্ধতি বহুদিন ধরে চলতে আসছে এবং দায়দায়িত্ব মূলত পূর্ববর্তী সরকারের ওপর পড়ে। তিনি বলেন, এই সরকারের ক্ষমতায় আসার পরও মানুষের নড়াচড়া সীমিত হওয়ায় আমরা এই পরিস্থিতি পুরোপুরি বদলাতে পারিনি।

তৌহিদ হোসেন অনিয়মিত অভিবাসনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মানুষ মারা যাচ্ছে, কেউ আবার উদ্ধার হচ্ছে। আমরা অবশ্যই তাদের প্রতি সহমর্মিতা রাখি, কিন্তু আইন ভঙ্গ হয়েছে। যদি আমরা অনিয়মিত অভিবাসন বন্ধ করতে পারি, তবে এই ধরণের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে গত মঙ্গলবার জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ৩৮ দেশের নাগরিকদের ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান করা বাধ্যতামূলক।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪