| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৯:১১:২১:অপরাহ্ন  |  ৯৭৬০০৪ বার পঠিত
‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

তিনি আরও বলেন, উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যেটা বলেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটার ওখানে সীমিত সময়ের জন্য যাবে, খেলবে চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব না হয় সে কারণে তাকে স্পষ্টভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার টিম যাবে, শুধুতো টিম যাবে না সমর্থকরাও যাবে; খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করব, তারা নিরাপদে থাকবে?

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে অবস্থিত যেসব মিশনে হামলার ঘটনা ঘটেছে সেখানে ভিসা সেকশন বন্ধ রয়েছে। 

বাংলাদেশে নির্বাচনের আগে ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে, নাকি বন্ধ করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি যেটা করেছি, আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। এটা নিরাপত্তার কারণে।’

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪