| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১১:২১:৩৬:পূর্বাহ্ন  |  ৯৮৮৮৬৮ বার পঠিত
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রিপোর্টার্স২৪ ডেস্ক: সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট গ্রহণ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এই দুই আসনে নির্বাচন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মহামান্য আদালত আমাদের এই দুই আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশ মেনে ভোট কার্যক্রম স্থগিত করেছি।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি উচ্চ আদালতে গড়িয়েছে। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

এই সিদ্ধান্তে দুই আসনের প্রার্থী ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে দেশের অন্যান্য আসনের নির্বাচনী কার্যক্রম যথারীতি চলবে। ইসি জানিয়েছে, আইনি জটিলতা সমাধান হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪