| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুসাব্বির হত্যার বিচার দাবিতে উত্তরায় মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৩:১৭:১৯:অপরাহ্ন  |  ৯৬৩১১৯ বার পঠিত
মুসাব্বির হত্যার বিচার দাবিতে উত্তরায় মশাল মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর উত্তরাে মশাল মিছিল করেছে আজাদী মঞ্চ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাগরিবের নামাজের পর উত্তরা শহীদ মুগ্ধ মঞ্চ থেকে প্রতিবাদী এই মশাল মিছিল শুরু হয়। মিছিলটি উত্তরা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহিউদ্দিন রনি বলেন,আজ হাদি হত্যার বিচারহীনতার ২৮ দিন পূর্ণ হলো। এই ২৮ দিনের মধ্যে যদি হাদি হত্যার বিচার হতো, তাহলে হয়তো আজ আমাদের ভাই মুসাব্বিরকে হারাতে হতো না।

তিনি আরও বলেন,মুসাব্বির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা নেতা হয়ে বুলেটপ্রুফ গাড়িতে চলাফেরা করেন, তারা হয়তো বুঝতে পারবেন না একটি পরিবার যখন তার ছেলেকে হারায়, একজন স্ত্রী যখন তার স্বামীকে হারায়, তখন সেই কষ্ট কতটা ভয়াবহ।

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,আপনারা যদি নিজেদের কর্মীদের জন্য লড়াই করতে না পারেন, তাহলে নেতা সাজার কোনো অধিকার আপনাদের নেই। আমরা আমাদের ভাই হাদি হত্যার বিচার চাই, আমরা আমাদের ভাই মুসাব্বির হত্যার বিচার চাই।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,এই দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রতিটি ভোটার ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মহিউদ্দিন রনি আরও বলেন,আমরা এখানে বুকভরা কষ্ট নিয়ে দাঁড়িয়েছি, কিন্তু হেরে যাওয়ার জন্য নয়। রাজপথ আমাদের টেনে এনেছে, আর এই রাজপথেই খুনিদের বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন আজাদীর মঞ্চের সদস্য নূর মোহাম্মদ, সরদার রিয়াদ, নাহিদ শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪