| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রলারের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকায় তীব্র গ্যাস সংকট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৩:৪১:২৩:অপরাহ্ন  |  79511 বার পঠিত
ট্রলারের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকায় তীব্র গ্যাস সংকট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্যাস বিতরণ পাইপলাইনটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। তবে মেরামতকাজ চলাকালে পাইপলাইনের ভেতরে পানি প্রবেশ করায় এবং একই সময়ে জাতীয় গ্রিড থেকে ঢাকায় গ্যাস সরবরাহ কম থাকায় নগরজুড়ে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

বার্তায় আরও বলা হয়,গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্যাস সংকটের কারণে রাজধানীর আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকাগুলোতে রান্না ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪