| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুর রোডে গ্যাস লাইনে লিকেজ: রাজধানীর একাধিক এলাকায় তীব্র স্বল্পচাপ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১০:৩৮:২৪:পূর্বাহ্ন  |  ৯৭১৮৮৩ বার পঠিত
মিরপুর রোডে গ্যাস লাইনে লিকেজ: রাজধানীর একাধিক এলাকায় তীব্র স্বল্পচাপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর রোডে গ্যাস লাইনের একটি গুরুত্বপূর্ণ ভালভে লিকেজ দেখা দেওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ তৈরি হয়েছে। এতে করে রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

শনিবার (১০ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সামনে অবস্থিত ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ফেটে গিয়ে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ সাময়িকভাবে বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে।

এর ফলে ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের বিস্তৃত এলাকায় মারাত্মক গ্যাস স্বল্পচাপ বিরাজ করছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানিয়েছে, সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। মেরামত কার্যক্রম শেষ হলে পর্যায়ক্রমে স্বাভাবিক চাপ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হচ্ছে, তার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরেই গ্যাসের স্বল্পচাপ নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। অনেক এলাকায় নিয়মিত রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এর মধ্যেই নতুন করে ভালভ লিকেজের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪