সিনিয়র রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত এখন স্থিতিশীল হওয়ায় তাত্ক্ষণিকভাবে ঋণের সুদহার কমানো সহজ নয়; মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও সমাজের সহযোগিতা অপরিহার্য।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার(১০জানুয়ারি) ব্যাংকিং অ্যালমানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয়। তিনি বলেন, ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। এই মুহূর্তে সুদহার কমানো সহজ নয়।
ড. সালেহউদ্দিন আরও বলেন, শুধুমাত্র সরকারের উদ্যোগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহযোগিতা ছাড়া দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা কঠিন, তিনি উল্লেখ করেন।
অর্থ উপদেষ্টা নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের জনপ্রিয়তা নয়, দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় কাজ করার প্রয়োজনীয়তাও জানান। তিনি বলেন, নীতি গ্রহণের সময় সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
নিজের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, আমি জানি না ভবিষ্যতে কোনো ব্যর্থ প্রতিষ্ঠানে যাব কি না। তবে গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হব এটা মনে করি না। কিছু কাজের ফল আপনাদের সামনে দেখতে পাবেন।
ড. সালেহউদ্দিন সব উপস্থিতকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব। ভবিষ্যতেও সবাই মিলে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি