| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৫:৫৫:২৮:অপরাহ্ন  |  21801 বার পঠিত
২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৭৫৮৪টি। এতে প্রাণ হারিয়েছেন ৭৩৫৯ জন এবং আহত হয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ।

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৩৫৯ জন। এ সময় সারা দেশে মোট ৭৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অনিয়ন্ত্রিত গতি, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল ব্যবস্থাপনা দায়ী। বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দুর্ঘটনার হার উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, দুর্ঘটনা কমাতে বিদ্যমান আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ফলে প্রতিনিয়ত প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ছে।

এ অবস্থায় সংস্থাটি সড়ক নিরাপত্তা জোরদারে ২১ দফা সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে,কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ,চালকদের নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ,ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে অপসারণ,জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন,প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু।

বিশেষজ্ঞরা মনে করছেন, সময়োপযোগী নীতিমালা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

সংবাদ সম্মেলনে বক্তারা সড়ক নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪