| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ০৫:২০:০২:পূর্বাহ্ন  |  19952 বার পঠিত
গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দোহার নবাবগঞ্জ এক্সপ্রেসের একটি চলন্ত বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সালেহা বেগম ভাসমান প্রকৃতির ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোলাপ শাহ মাজার এলাকার আশপাশে বসবাস করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪