| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে টেকনাফে পৌঁছাল ‘ভোটের গাড়ি’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২৩:৩৪:১৭:অপরাহ্ন  |  ১৬৮৩৩৯৭ বার পঠিত
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে টেকনাফে পৌঁছাল ‘ভোটের গাড়ি’

কক্সবাজার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কক্সবাজারের টেকনাফে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি টেকনাফ পৌর শহরের শাপলা চত্বরে এ কার্যক্রম পরিচালনা করে।

ডিজিটাল ডিসপ্লে ও সাউন্ড সিস্টেমে ভোটের গুরুত্ব, ভোট দেওয়ার নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা তুলে ধরা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ প্রচারণা চালানো হয়।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থান, আন্দোলনের শহীদদের স্মরণ, আবরার ফাহাদ ও ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি দেশাত্মবোধক ও আঞ্চলিক নির্বাচনি সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা প্রচার করা হয়। প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা গেলেও অনেকেই জানান, কর্মসূচির বিষয়ে তারা আগে থেকে অবগত ছিলেন না।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে এবং নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪