| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ৬:২৮:৩৬:অপরাহ্ন  |  51048 বার পঠিত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ পিকুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে বাগমারা এলাকায় অবস্থানকালে পিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির মধ্যে দুটি তার বুকে এবং একটি মাথায় বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত পিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪