| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় পেশাজীবী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১২:৩৮:৩৩:অপরাহ্ন  |  ৯৯৪৮৪৫ বার পঠিত
কাপাসিয়ায় পেশাজীবী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি : একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান, ‘সেবা-ই আমাদের লক্ষ্য’—এই স্লোগানে এগিয়ে চলেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট এলাকার পেশাজীবী কল্যাণ পরিষদ।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী ও সেবামূলক প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা ৪২৯ জন। ৫ম ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে পেশাজীবী কল্যাণ পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সংগঠনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকন্দ ও যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেশাজীবী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মো. হাদিছ উল্লাহ বেপারী।

এ সময় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন পেশাজীবী কল্যাণ পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গাজীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নাল আবেদীন, আব্দুল হামিদ আকন্দ, কার্যকরী কমিটির সভাপতি মো. হাদিছ উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাসেল বেপারী, সমাজকল্যাণ সম্পাদক মো. হানিফ সরকার নয়ন, সংগঠনের আজীবন সদস্য তোফাজ্জল হোসেন, মাস্টার তোফাজ্জল হোসেন সরকার, মো. জহির উদ্দিন, মো. এলেম হোসেন সরকার, আজীবন সদস্য ও বাংলাদেশ রেলওয়ের সাবেক টিটি আসাদুজ্জামান, মাওলানা ফারুক হোসেন, আজীবন সদস্য ও বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান মোল্লা, পেশাজীবী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. জসিম উদ্দিন বেপারী, গোলাম মাহমুদ মোস্তফা, এস. এম. আকরাম হোসেন সরকার ও দরিমেরুন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুম সরকার।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য পাঁচ সদস্যের জুরি বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এতে নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাদিছ উল্লাহ বেপারী, সহ-সভাপতি মো. হাসমত উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪