| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৫:৫০:২৩:অপরাহ্ন  |  73863 বার পঠিত
ঝিনাইদহের গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়েলা গ্রাম থেকে দুটি শতবর্ষী গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার (১১/০১/২০২৬) সকাল ১১টার সময় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়িয়েলা গ্রামের একটি পরিত্যক্ত স্থানের মাটি খোঁড়াখুঁড়ির সময় সন্দেহজনক বস্তু দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি তারা দ্রুত যৌথ বাহিনীকে অবহিত করেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বিশেষ পদ্ধতিতে দুটি পুরোনো গ্রেনেড উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেড দুটি শতবর্ষী বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও গ্রেনেড উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪