| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৭:৫৮:৫১:অপরাহ্ন  |  42556 বার পঠিত
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সবার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তারিত আলোচনা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪