| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৯:২০:১২:অপরাহ্ন  |  26714 বার পঠিত
শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাংবাদিক ও সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ঝিনাইগাতী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে তিনি এসব কম্বল বিতরণ করেন। জনপ্রতিনিধি ও সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত থেকে অল্প বয়সেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন জাহিদুল হক মনির। তিনি ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়া গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান গবেষক, প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’–এর সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় আরও দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে উপস্থিত দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

রামেরকুড়া গ্রামের বাসিন্দা মো. ছালু মিয়া বলেন,মনির মেম্বার এক নজির সৃষ্টি করেছেন। অনেক সময় মেম্বারদের কাছে গিয়েও কিছু পাওয়া যায় না, আর তিনি এই তীব্র শীতে নিজে এসে আমাদের বাড়িতে কম্বল দিয়ে গেলেন। আল্লাহ যেন তার মঙ্গল করেন এবং ভবিষ্যতে আরও বড় জায়গায় পৌঁছান।

এ বিষয়ে সাংবাদিক ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন,শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’-এর প্রধান পৃষ্ঠপোষক ড. জাফর ইকবালের সহায়তায় এই কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪