| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ১৩:৩৬:৪২:অপরাহ্ন  |  ১৭৩১২৫৯ বার পঠিত
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় শেরপুর জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা মতামত তুলে ধরেন।সভায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪