| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামের জেলা খাদ্যগুদামে দুর্নীতি: ৫৫৬ মেট্রিক টন ধান-চালের ঘাটতি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ২১:১৮:১৩:অপরাহ্ন  |  52832 বার পঠিত
কুড়িগ্রামের জেলা খাদ্যগুদামে দুর্নীতি: ৫৫৬ মেট্রিক টন ধান-চালের ঘাটতি
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের ঘাটতি পেয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালের ঘাটতি পেয়েছে। রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় ৮টি খাদ্যগুদাম পরিদর্শন করা হয়।

দুদক সূত্র জানায়, অভিযোগ রয়েছে যে,কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের কাছ থেকে নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে। নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার করা হয়েছে। ধান-চাল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

জেলা দুদকের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম জানিয়েছেন, ঘাটতি পাওয়া গুদামগুলো সিলগালা করা হয়েছে। খাদ্যগুদামের কর্মকর্তা যথাযথ জবাব দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, খাদ্যগুদামে কিছু চাল খাবারের জন্য অনুপযোগী অবস্থায় পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/এসসি



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪